মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১১

মশা ছারপোকা লোডশেডিং : ঢাবির শিক্ষার্থীরা অতিষ্ঠ

মশা ছারপোকা লোডশেডিং : ঢাবির শিক্ষার্থীরা অতিষ্ঠ
লিংকন মাহমুদ,  ঢাবি প্রতিনিধি
গ্রীষ্মকাল আসার পরপরই আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশা ও ছারপোকার উপদ্রপ মারাত্মকভাবে বেড়ে গেছে। চলতি মৌসুমে চলছে ঘনঘন লোডশেডিং। ফলে চরম অতিষ্ঠ ১৭টি আবাসিক হলের ২০ হাজার শিক্ষার্থী। চরম এ দুর্ভোগ যেন তাদের নিত্যসঙ্গী। এ অবস্থায় মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে তাদের পড়ালেখা। এ দুর্ভোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় ও হল কর্তৃপক্ষ অবগত। তবু কোনো ব্যবস্থা নিচ্ছে না তারা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ১৭টি হলের অবস্থা একই। হলগুলোর আশপাশের পরিবেশ নোংরা। ময়লা আবর্জনার স্তূপ চারপাশে, ড্রেনেও পানি জমে রয়েছে। গ্রীষ্মকাল এলেই এসব নোংরা পরিবেশে মশা-মাছির জন্মহার বেড়ে যায়। একইভাবে আবাসিক কক্ষগুলোও অপরিষ্কার থাকায় ছারপোকাও বেড়ে গেছে। এসব পরিষ্কার-পরিচ্ছনতার জন্য প্রয়োজনীয় লোকবল থাকলেও প্রশাসনের তদারকি না থাকায় তারা কাজ করছে না। কোনো হলেই গত এক বছরে মশা ও ছারপোকা মারার কোনো ওষুধ ছিটানো হয়নি।
বঙ্গবন্ধু হলসহ কয়েকটি হলের প্রশাসন ঢাকা সিটি করপোরেশনে ওষুধ ছিটানোর আবেদন করলেও তারা যথাসময় ব্যবস্থা নিচ্ছে না। মাঝে মধ্যে ওষুধ ছিটালেও তাতে কাজ হচ্ছে না। আবার হল কর্তৃপক্ষ টেন্ডারের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানকে কাজ দিলেও ভালো ওষুধ ব্যবহার না করায় মরছে না মশা ও ছারপোকা। এ বিষয়ে বঙ্গবন্ধু হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট বায়তুল্লাহ কাদেরী বলেন, ‘মশা ও ছারপোকা মারার জন্য শিগগিরই হলের নিজস্ব অর্থায়নে ওষুধ ছিটানো হবে। তবে বিদ্যুতের ব্যাপারে হল প্রশাসনের কিছু করার নেই।’
প্রতি বছরের চেয়ে এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোডশেডিংয়ের পরিমাণ অনেক বেড়ে গেছে। শীতকালে লোডশেডিং না থাকলে গত ২০০৭-০৮ সালের তত্বাবধায়ক সরকারের সময় থেকে গ্রীষ্মকালে নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুপুর ১টা থেকে ২ পর্যন্ত ১ ঘণ্টার লোডশেডিং চলে আসছে। বর্তমান সরকারের সময় গত বছর নিয়মিত এক ঘণ্টা লোডশেডিং হলেও এ বছর তা বেড়ে যায়। এ বছর গ্রীষ্মকালে নির্ধারিত এক ঘণ্টা ছাড়াও সন্ধ্যা ও রাতে একাধিকবার লোডশেডিং হচ্ছে। কয়েকদিন আগে কলা ভবন একটানা তিনদিন বিদ্যুিবহীন ছিল বলে শিক্ষক-ছাত্ররা অভিযোগ করেছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মোঃ আমীর হোসেন বলেন, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ১টা থেকে ২টা পর্যন্ত নির্ধারিত লোডশেডিং দেয়। এর বাইরে যে লোডশেডিং হচ্ছে তা আমাদের জানানো হয়নি।

ঢাবিতে আবাসন সঙ্কট চরমে, ছাত্রীদের দুর্ভোগই বেশি

ঢাবিতে আবাসন সঙ্কট চরমে, ছাত্রীদের দুর্ভোগই বেশি
   
লিংকন মাহমুদ,  ঢাবি প্রতিনিধি
তীব্র প্রতিদ্বন্দ্বিতার বৈতরণী পেরিয়ে ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন যশোরের এক শিক্ষার্থী। হলে থাকার সুযোগ না পেয়ে মামার বাসা হয়ে এক পর্যায়ে সাময়িকভাবে হলেও বাড়িতেই ফিরে যেতে হয় তাকে। ভর্তির প্রায় এক বছর পর প্রথম বর্ষ সমাপনী পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে রোকেয়া হলে একটি সিট পেয়েছেন তিনি।

ওপরের ঘটনাটি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফাতেমা বেগম। তিনি নিজেই ওই শিক্ষার্থীর হলে সিট পাওয়ার ব্যাপারে সহায়তা করেছিলেন। কিন্তু এমন ভুক্তভোগী তো বহু। কত জনকে সাহায্য করবেন ফাতেমা বেগম?

আবাসন সঙ্কটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদেরই সবচেয়ে বেশি ভুগতে হয়।
প্রায় ১০ হাজার ছাত্রীর জন্য হল মাত্র চারটি। প্রতিটি হলে আসনসংখ্যার দ্বিগুণ ছাত্রী থাকছে। মেয়েদের চারটি হলে আসন ৩ হাজারের কিছু বেশি।

পলাশী স্টাফ কোয়ার্টারে থাকেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবরিনা তাসনিম। হলে সিট না পেয়ে প্রথমে থাকতেন খালার বাসা সাভারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাবরিনা বলেন, "এত দূর থেকে এসে ক্লাস করা খুবই কষ্ট হয়ে দাঁড়াতো। তাই এক সময় অসুস্থ হয়ে পড়ি। অনেকগুলো ক্লাস করতে না পারায় এক হাজার টাকা জরিমানা দিয়ে পরীক্ষার ফরম পূরণ করতে হয়েছে। শেষে বাধ্য হয়ে স্টাফ কোয়ার্টারে সাবলেট থাকছি।"

সাবরিনা এখন কুয়েত মৈত্রী হলে সিটের জন্য হন্যে হয়ে ঘুরছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রীদের সমস্যাই আসলে বেশি। তাদের পক্ষে যে কোনো জায়গায় থাকা সম্ভব না। আবার আমাদের সমাজে নিকট আত্মীয়রাও আরেকজনের মেয়েকে কাছে রাখতে অস্বস্তি বোধ করে।"

ভর্তির পর এক বছর পার হলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সঙ্গে যুক্ত প্রথম বর্ষের ছাত্ররা সিট পায়নি। এদের অনেকে থাকেন হলের মসজিদে। সিট বরাদ্দের দাবিতে রোববার রাতে তারা হলের ভেতর মিছিলও করেছে।

ভুক্তভোগী শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র রোকনুজ্জামান খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রথম সেমিস্টার থেকে আমি মসজিদে থাকি। ভর্তি হওয়ার এক বছর পার হয়ে গেলেও হল কর্তৃপক্ষ সিটের বরাদ্দ দেয়নি।"

এমন চিত্র প্রায় প্রতিটি হলেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা এখন প্রায় ৩৩ হাজার। ছাত্র-ছাত্রী মিলিয়ে ১৭টি হলে সিট সংখ্যা ১৫ হাজার ১২০। তবে বেশিরভাগ হলেই আসনের দ্বিগুণ শিক্ষার্থী থাকেন।

শিক্ষার্থী অনুপাতে হলে আসনসংখ্যার অপ্রতুলতার বিষয়টি স্বীকার করেছেন প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম।

সূর্যসেন হলের প্রাধ্যক্ষ সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার হলে সিটসংখ্যা ১ হাজার ৫০ হলেও এর বাইরে আরও প্রায় সাড়ে চারশ' শিক্ষার্থী থাকছে।"

বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহফুজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাবিতে শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও সে তুলনায় হলের সংখ্যা বাড়ছে না। এক সেশনের শিক্ষার্থীরা বের না হতেই নতুন সেশনে ভর্তি শুরু হচ্ছে। ফলে আবাসন সঙ্কট দিন দিন চরম আকার ধারণ করছে।"

উপাচার্য অধ্যাপক ফায়েজ বলেন, "অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো আবাসন সুবিধা দেওয়ার উদ্দেশ্য নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল। কিন্তু শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়তে থাকায় সবার আবাসন সুবিধা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।"

বিশ্ববিদ্যালয়ের জন্য আরও হল প্রয়োজন হলেও নতুন হল করার স্থান নেই বলে হতাশা প্রকাশ করে উপাচার্য বলেন, "আমরা এখন মোট এক-তৃতীয়াংশ শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা করতে পারছি। সবাইকে আবাসন সুবিধা দেওয়া এখনও আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। নতুন ক্যাম্পাস করা ছাড়া এ সমস্যার সমাধানের পথও দেখছি না।"

আবাসন সঙ্কট সাময়িকভাবে নিরসনে অধ্যাপক ফায়েজ কিছু মতামতও দেন।

তিনি বলেন, "বিদেশে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ডরমিটরি থাকে। আবাসন সমস্যা কিছুটা হলেও সমাধানের জন্য পুরো একটি বাড়ি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাড়া নিতে পারে। প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তার বিষয়ে সাহায্য করবে। এতে সাময়িকভাবে হলেও আবাসন সমস্যার সমাধান হবে।"

হল কথন, সিট যেখানে হতাশার গল্প


হল কথন, সিট যেখানে হতাশার গল্প
লিংকন মাহমুদ,  ঢাবি প্রতিনিধি
ঢাবিতে যখন আমাদের ভর্তি প্রক্রিয়া চলছিল, তখন ছিল তত্ত্বাবধায়ক সরকারের সময়। সবকিছু নিয়মনীতি অনুসারে চলছে। মনে ক্ষীণ আশা ছিল মেরিটে যেহেতু প্রথম দিকে, তাই সিট পেয়েও যেতে পারি। দুঃখের বিষয় জগন্নাথ হলে সম্পর্কে ধারণা ছিল না, থাকলে এতো কষ্ট করে আশা করতে হতো না। যেদিন হলে গেলাম ভর্তির কাজ করতে, অফিসে বসে থাকা একজনকে জিজ্ঞেস করলাম সিটের ব্যাপারে, তার নিরস উত্তর ছিল সিটের ব্যাপারে আমি কিছু জানি না। বিশ্ববিদ্যালয় জীবনের এই দুই বছরে আমি এখনো বের করতে পারি নাই, সিটের ব্যাপারে কার সাথে কথা বলতে হয়! ভর্তি হওয়ার কিছুদিন পরে জানতে সিটের ব্যাপার আমার কাছে পরিষ্কার হতে শুরু করল। সিট হলো দুই প্রকার, পলিটিক্যাল এবং নন-পলিটিক্যাল (বিস্তারিত এই লেখায়)। পলিটিক্যাল সিট পাওয়া কোনো ব্যাপার না, যে কোন সময় যে কেউ উঠতে পারে। তবে নন-পলিটিক্যাল সিট পাওয়া সবচেয়ে কঠিন, অন্তত আমার মতে। এই হলে সিটের জন্য কোনো নোটিস হয় না। তো সিট পাওয়ার উপায় কি??? উপায় হচ্ছে, হলে পরিচিত কোনো বড় ভাই থাকতে হবে। যিনি হলে ছেড়ে দেয়ার সময় সিটের এলটমেন্ট আর একজনের কাছে দিয়ে যাবেন। ছাড়পত্র নেয়ার সময় তিনি আবাসিক শিক্ষকের কাছে জুনিয় ছাত্রটিকে নিজের ভাই (!!!) হিসেবে পরিচয় করে দিবেন। তো আবাসিক শিক্ষক বড় ভাই এর সেই সিটটির এলটমেন্ট জুনিয়র ছাত্রটির নামে দিয়ে দেবেন। সব জায়গায় নিয়ম মেনে অভ্যস্ত, এই নিয়ম আমার কাছে খুবই খাপছাড়া মনে হল। হলে যাকেই সামনে পাই, তাকেই এই ধরনের আজগুবি নিয়মের খারাপ দিকগুলো বোঝাই। সবাই শোনে আর মুচকি মুচকি হাসে। কেননা সবাই তো এই সিস্টেমেই হলে সিট পায়। আমি যদি কোনোদিন সিট পাই, তবে অন্য কারো কথায় হয়ত এভাবেই হাসব :দদ>> । যাই হোক আমার কথায় তো আর নিয়ম (বা ধারা) পাল্টাবে না, বড় ভাই যোগাড় করতেই হবে। যেখানে যে নিয়ম, আমিও খোঁজা শুরু করলাম বড় ভাই। যাকেই সামনে পাই বা হলে যার সাথেই পরিচয় হয় দুই তিন লাইন আলাপ করার পরই ঘুরায়ে পেচায়ে সিটের কথা তুলি। কিন্তু কোনো লাভ হয় না। কেননা সবারই পরিচিত কোনো না কোনো আত্মীয় আছে। আমি আর সিরিয়াল পাই না। প্রথমে ইচ্ছা ছিল নন-পলিটিক্যাল সিট না পেলে হলেই উঠবো না। কিন্তু ফার্মগেটের মেসে লোডশেডিং এর যন্ত্রণায় পলিটিক্যালিই উঠে গেলাম। ফার্স্ট ইয়ারে প্রোগ্রামিং অটোক্যাড কোর্স আছে। কম্পিউটার অতীব দরকার, কিন্তু আমি পলিটিক্যাল রমে কম্পিউটার আনার সাহস পাই না। কবে মারামারি লেগে আমার এতো সাধের কম্পিউটারটা ভাংচুর হয়!!! সারাদিন বুয়েটের বন্ধুদের রুমে পড়ে থাকি। একজনের কাছে শুনলাম আবাসিক শিক্ষকের কাছে আবেদন করলে নাকি সিট পাওয়া যায়। একটা আবেদন নিয়ে হাজির হলাম আবাসিক শিক্ষকের কাছে। স্যারও বললেন বড় ভাই নিয়ে যেতে। হায়!!! বড় ভাই কোথায় পাই? অনেক বড় ভাই আশা দিয়েছেন, কিন্তু কোনো এক কারণে আমি কখনোই সিট পাই না!!! কাহিনী কি??? আস্তে আস্তে হলে বয়স হলো। অনেক কিছু বুঝতে শিখলাম। হলে এলাকাপ্রীতির একটা ব্যাপার আছে। সবাই তার সিট এলাকার লোককে দিয়ে যেতে চায়। এলাকার নাম দিয়ে বিতর্ক বাড়াতে চাই না। যে যতো কথাই বলুক না কেন, সিট পাবে তার এলাকার লোক। তবে ব্যতিক্রম যে নেই, তা নয়। তবে যারা ব্যতিক্রম, তাদের হাতে দেয়ার মতো সিট নেই। দুঃখের বিষয় আমার এলাকার বড় ভাইদের মাঝে এলাকাপ্রীতি নেই বললেই চলে। তাই আমি এখনো একখানা নন-পলিটিক্যাল সিট "ম্যানেজ" করতে পারি নাই। অন্যান্য হলে এই সমস্যা নেই তা নয়, তবে সেখানে সেকেন্ড ইয়ারেই সিট পাওয়া যায়। এখানকার অবস্থা একেবারেই অন্যরকম। ফার্স্ট ইয়ারে প্রোগ্রামিং এর মতো কোর্স কম্পিউটার ছাড়া পার করে দিয়েছি, এখন আর কম্পিউটার আনার কথা চিন্তাই করি না। দুই বছরের এই ঢাবি জীবনে অনেক মজা করেছি যেমন ধরা যাক কার্জন হলের মাঠে গোল্লাছুট খেলা থেকে শুরু করে অনেক কিছু। কেবল গলার কাটা হয়ে বিধে আছে এই হল সমস্যা। আপনাদের কাছে আমি দোয়াপ্রার্থী, যেন আমি একজন সহৃদয় বড় ভাই যোগাড় করতে পারি। কেননা থার্ড ইয়ারে আর একটা প্রোগ্রামিং কোর্স আছে। সেটা আমি নিজের কম্পিউটারে প্র্যাকটিস করে পরীক্ষা দেয়ার স্বপ্ন রাখি /:)

ঢাবি’র ৩ প্রকৌশলীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ঢাবি’র ৩ প্রকৌশলীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
লিংকন মাহমুদ,  ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন প্রকৌশলীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এরা হলেন- নির্বাহী প্রকৌশলী একেএম আফজাল হোসেন, সহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন ও মিরাজউদ্দিন। এ তিন প্রকৌশলী ৫ মাস বিশ্ববিদ্যালয় থেকে কোন ভেতন-ভাতা পাবে না। এছাড়া আগামী ৩ বছর তাদের সবধরনের পদোন্নতি বন্ধ থাকবে। রোকেয়া হলের একটি ভবন ধসে পড়ায় ব্যর্থতার দায়ভার হিসেবে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট শনিবার রাতে এ সিদ্ধান্ত নেয়। অক্টোবরে তাদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক সময়ের জন্য বহিষ্কার করা হয়। সিন্ডিকেট তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করলেও নতুন করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেয়া হয়। গত বছরের ১৮ই অক্টোবর রোকেয়া হলের চামেলী ভবনের ৫ম তলার বিশাল ভিম ধসে পড়ে। ওই ভবনটির নির্মাণে কাজের সঙ্গে এ ৩ প্রকৌশলী জড়িত ছিলেন। ভিম ধসে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তাদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও কাজে অসহযোগিতার প্রমাণ পেয়েছে। শনিবার তদন্ত কমিটির রিপোর্ট সিন্ডিকেট গ্রহণ করেছে। কমিটি সূত্রে জানা গেছে, ভবনটির কাজে  প্রয়োজনীয় সিমেন্ট ও রড দেয়া হয়নি। শুধু বালি দিয়ে কাজ শেষ করা হয়েছে। ঠিকাদারদের সঙ্গে প্রকৌশলীরা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এ অনিয়ম করেছেন বলে জানা গেছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের মার্চের শেষদিকে ওই ভবনটির কাজ শেষ হয়। আগে ওই ভবনটির দুই অংশ চারতলা পর্যন্ত ও এক অংশ দুইতলা পর্যন্ত ছিল। ছাত্রীদের আবাসন সমস্যা দূর করতে দুই অংশ চারতলা থেকে পাঁচতলা ও এক অংশ দুইতলা থেকে পাঁচতলা পর্যন্ত করা হয়। মার্চের শেষদিকে কাজ শেষ হয়। নতুন করে ৩২টি কক্ষ তৈরি করা হয়। তাতে বাস করছেন ২৬০ জন ছাত্রী। প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ভবনটি সংস্কার করা হয়। সাত মাসেরও কম সময়ের ব্যবধানে ছাদ ধসে পড়ে। ছাড় ধসে পড়ায় এখন পুরো ভবনের ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভোগছেন। ওই ভবনের প্রায় সাড়ে সাতশ’ ছাত্রী বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছেন। ভবনটির পুরো অংশজুড়েই ফাটল দেখা দিয়েছে। এছাড়া সময়ে-অসময়ে ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে বলে ছাত্রীরা জানিয়েছেন। এ অবস্থায় যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। তদন্ত কমিটি ভবনটি পরিদর্শন করে নানা ত্রুটি খুঁজে পেয়েছে। ওই ভবনটিতে প্রায় সাড়ে সাতশ’ ছাত্রী বাস করছেন। ছাদ ধসে পড়ায় এখন পুরো ভবন নিয়েই শঙ্কা দেখা দিয়েছে। ছাত্রীরা তাদের আশঙ্কার কথা জানিয়েছেন কর্তৃপক্ষকে। এছাড়া বড় ধরনের বাতাস এলেও ভবনটি নড়াচড়া করে বলে ছাত্রীরা জানিয়েছেন। তদন্ত কমিটি সরজমিন গিয়ে দেখতে পায় বিভিন্ন অংশের ফাটল। তদন্ত কমিটির অন্যতম সিন্ডিকেট সদস্য লুৎফুর রহমান বলেন, আমরা ভবনটি পরিদর্শন করেছি। বিভিন্ন অংশে ফাটল রয়েছে। লোহার রডগুলোও আমাদের কাছে দুর্বল মনে হয়েছে। কমিটির অন্যতম সদস্য অধ্যাপক আকতারুজ্জামান বলেন, ভবনটিতে অনেক ত্রুটি রয়েছে। নিচ থেকে তাকালেই তা দেখা যায়। তিনি বলেন, বিশাল ভবনটি কিভাবে করা হলো তার নকশা আমরা খোঁজে পাইনি। এতে বোঝা যায়, অন্য কোন উদ্দেশ্য ছিল। হল প্রভোস্ট অধ্যাপক লায়লা নূর ইসলাম বলেন, অল্পের জন্য আমরা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি। তিনি বলেন, যে অংশ ধসে পড়েছে সেখানে ছাত্রীরা থাকলে বিপদ থেকে রক্ষা পাওয়ার কোন উপায় ছিল না। তিনি বলেন, ছাত্রীরা তাদের আতঙ্কের কথা জানাচ্ছে প্রতিনিয়ত। এছাড়া বড় ধরনের বাতাস বা মাঝারি মাত্রার ভূমিকম্প হলেই ভবনটিতে কম্পন সৃষ্টি হয়। ২০০৮ সালের জুলাই মাসের ভূমিকম্পে হলটির অনার্স ভবনে বিশাল ফাটল দেখা দেয়। পরে বিশেষজ্ঞ কমিটি ওই ভবনটি বসবাসের অনুপযোগী ঘোষণা করে। কয়েক দিনের মধ্যেই ছাত্রীদের অন্যত্র সরিয়ে নেয়া হয়। ওই ভবনটি এখনও পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

পাবলিক ভার্সিটিগুলোতে আবাসন সমস্যা প্রকট

পাবলিক ভার্সিটিগুলোতে আবাসন সমস্যা প্রকট
লিংকন মাহমুদ,  ঢাবি প্রতিনিধি
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে চরম আবাসন সঙ্কট। মোট শিক্ষার্থীর মাত্র ৪৫ ভাগ হলে থাকতে পারছে। বাকি ৫৫ ভাগেরই আবাসন সুবিধা নেই। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটি সংসদের চলতি অধিবেশনেই পেস করা হবে।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ে আবাসন সমস্যা প্রকট। এ সমস্যা সমাধানের জন্য সরকার এরই মধ্যে বেশকিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীদের জন্য দুটি পৃথক হল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) একটি ছাত্রী হল, যশোর, রংপুর এবং পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্যও হল নির্মাণের পরিকল্পনা রয়েছে।
ইউজিসির প্রতিবেদনে দেখা যায়, মাত্র ৪৫ দশমিক ০৬ ভাগ শিক্ষার্থীর আবাসন সুবিধা নিশ্চিতের কথা তুলে ধরা হয়েছে। তবে বাস্তব এবং বিরাজমান আসল চিত্র আরও ভয়াবহ ও করুণ। আবাসন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে-বাইরে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, এই আবাসন সঙ্কটকে পুঁজি করেই লেজুড়বৃত্তি ছাত্র রাজনীতি গড়ে উঠেছে। সাধারণ ছাত্ররা ব্যবহৃত হচ্ছে। হলে থাকতে হলে তাদের ক্ষমতাসীন ছাত্র সংগঠনের মিছিলে যেতে হয়। না হলে সিট হারানোর পাশাপাশি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত কয়েক সপ্তাহে এ ধরনের ৬টি ঘটনা ঘটেছে। আর এতে নতুনভাবে সংযোজিত হলো শিক্ষক নির্যাতনও।
ইউজিসির তথ্যমতে, বিগত দেড় যুগেরও বেশি সময় ধরে চলছে এ অবস্থা। শিক্ষার্থীদের ক্রমাগত চাপে দিনে দিনে আবাসন সঙ্কটের হার বাড়ছেই। সূত্রমতে, শুধু শিক্ষার্থীই নয়, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের আবাসন সঙ্কটও তীব্রতর হয়েছে। মোট শিক্ষকের মাত্র ২৪ ভাগ, ১৫ ভাগ কর্মকর্তা ও ১৪ ভাগ কর্মচারী এ সুবিধার আওতায় আছেন।
ইউজিসির রিপোর্ট মতে, ২০০৯ সালে দেশের ২৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর মধ্যে গড়ে মাত্র শতকরা ৪৫ দশমিক ০৬ জন আবাসন সুবিধা পেয়েছেন। অবশ্য আগের বছরের তুলনায় এটা প্রায় ৩ ভাগ বেশি। তবে, বিগত দশ বছরে সুবিধার হার পৌনঃপুনিক বেড়েছেও প্রায় ১০ ভাগ। তবে এটি চাহিদার তুলনায় খুবই নগণ্য। যেমন ২০০৫ সালে গড়ে ৩৩ জন পেয়েছিল এই সুবিধা। ২০০৪ সালে গড়ে ৩২ জন পেয়েছিলেন এই সুবিধা।
জানা গেছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোনটিতেই সময়মতো শিক্ষাবর্ষ সম্পন্ন হয় না। একটি ব্যাচ পাস করে বের হওয়ার আগেই অন্য একটি ব্যাচ নিয়ম অনুযায়ী ভর্তি করানো হয়। ফলে অনাবাসিক শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তীব্র সেশনজট, সময়মতো পরীক্ষা না হওয়া ইত্যাদি কারণে শিক্ষার্থীরা হল ছাড়তে পারছে না। এছাড়া ছাত্রনেতারা হল দখল করে রাখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে ছাত্রলীগ নেতা রেজা সেকান্দার একা একটি রুম দখল করে আছে। অথচ ওই হলে একই ধরনের রুমে ৮ জন থাকে। তার ছাত্রত্ব শেষ হয়েছে দুই বছর আগে। কয়েকদিন আগে তাকে উচ্ছেদ করতে গিয়ে প্রভোস্টকে গলাধাক্কা খেতে হয়েছে। শিক্ষক লাঞ্ছিত করার ঘটনা ঘটিয়েছে ছাত্রলীগ ঢাবি শাখার সহ-সভাপতি অছাত্র রেজা সেকান্দার। এ ঘটনায় রেজা সেকান্দারসহ চার ছাত্রলীগ কর্মীকে হল থেকে বহিষ্কার করা হলেও তারা হলেই থাকছে। এরকম ঢাবির ১৩টি ছাত্র হলের সব হলেই ছাত্রলীগের হাতে প্রায়ই শিক্ষক লাঞ্ছিত ও ছাত্র নির্যাতনের ঘটনা ঘটছে। প্রতিটি হলেই ৫০ থেকে ৮০ কক্ষ রয়েছে ছাত্রলীগের সরাসরি দখলে। ধারাবাহিকভাবে সিট সঙ্কট বাড়ার এসবও অন্যতম কারণ বলে সংশ্লিষ্টরা জানান।
সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের লেখাপড়ায় মনোনিবেশ করা জন্য শিক্ষার্থীদের আবাসন সুবিধার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করা প্রয়োজন। বিশেষ করে নিরাপত্তার কারণে ছাত্রীদের সুবিধা সর্বাগ্রে নিশ্চিত করতে হয়। ইউজিসি চেয়ারম্যান বলেন, অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে থাকার জন্য আশপাশে বাসা ভাড়াও মেলে না। বিষয়গুলো সরকারের নজরে আনা হবে বলে জানান তিনি।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সম্প্রতি সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ে আবাসন সঙ্কটের বিষয়টি তাদের নজরে রয়েছে। বিশেষ করে ছাত্রীদের সুবিধা আগেভাগে নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে তারা শিগগিরই পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।
সেসব বিশ্ববিদ্যালয়ের চরম অবস্থা : ইউজিসির পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে চরম সঙ্কটে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীও আবাসন সুবিধা পাচ্ছে না। অথচ এই ৫টি বিশ্ববিদ্যালয়ে প্রায় ২৩ হাজার শিক্ষার্থী রয়েছে। এরপর সবচেয়ে কষ্টে আছে কুমিল্লা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ওই দুইটিতে যথাক্রমে ১৮ ও ১৯ ভাগ আবাসন সুবিধার মধ্যে রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ভাসানী বিশ্ববিদ্যালয়ে ২৩, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ২২, খুলনায় ২৬ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৮ ভাগ শিক্ষার্থী পাচ্ছে এই সুবিধা। দেশের একমাত্র ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বুয়েটে আবাসিক সঙ্কট প্রকট। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের ৩৮ ভাগ শিক্ষার্থী আবাসন সুবিধা পাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মাত্র ৪৮ ভাগ শিক্ষার্থী হলে থাকছে। দেশের একমাত্র উচ্চতর মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৩৭ ভাগ, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৮ ভাগ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫৪ ভাগ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭৯ ভাগ শিক্ষার্থী আবাসন সুবিধা ভোগ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬১ ভাগ শিক্ষার্থী থাকছে হলে।
বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ে সব শিক্ষার্থী আবাসন সুবিধা পেয়ে আসছিল। এখন এ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য কোনো আবাসিক সুবিধা নেই। বর্তমানে এর ১৭৯ ছাত্রী মানবেতর জীবন-যাপন করছে। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ওই বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের সংখ্যা আশাতীত হারে বাড়ছে। আবাসন সুবিধাবঞ্চিত বেশি ছাত্রীরা। তাদের টিভি রুম, মিলনায়তনে থাকতে হচ্ছে। বর্তমানে মাত্র দুটি বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী আবাসন সুবিধা পাচ্ছে। এ দুটি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
২০০১ সালে দেশের মাত্র ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ৯২ হাজার ৩১২ জন। যার মধ্যে মাত্র ৩৭ হাজার ২৬৭ জন অর্থাত্ ৪০ দশমিক ৩৭ ভাগ ছাত্রছাত্রী আবাসিক সুবিধা পেয়েছে। গত ১০ বছরের ব্যবধানে সারাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১টিতে। এখন পাবলিক বিশ্ববিদ্যালগুলো এবং এসব বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে মোট শিক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৮২ হাজার ২২৬ জন। এর মধ্যে মাত্র ৬০ হাজার ৪৫৪ জন আবাসন সুবিধা পাচ্ছে। যা মোট শিক্ষার্থীর মাত্র ৪৫ দশমিক ০৬ ভাগ।
শিক্ষক-স্টাফদেরও সমস্যা : বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন সঙ্কটও তীব্র। ইউজিসির ২০০৯ সালের প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৯ হাজার ২৪১ জন শিক্ষককের মধ্যে আবাসিক সুবিধা পেয়েছেন ২ হাজার ২৩৩ জন। যা মোট শিক্ষককের মাত্র ২৪ ভাগ। এছাড়া এসব বিশ্ববিদ্যালয়ে ২২ হাজার ৪৯৮ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। যাদের মাত্র ১৫ ভাগ কর্মকর্তা-কর্মচারী আবাসন সুবিধা ভোগ করছেন। ২০০৩ সালে ২৯ দশমিক ৮১ ভাগ শিক্ষক এবং ১৬ দশমিক ৪২ ভাগ কর্মকর্তা-কর্মচারী এ সুবিধার অধীন ছিল।

ঢাবি এলাকায় সাবলেট সমস্যা আবাসিক এলাকাগুলোতে বিজ্ঞাপন দিয়ে সাবলেট দেওয়া হয়

ঢাবি এলাকায় সাবলেট সমস্যা
আবাসিক এলাকাগুলোতে বিজ্ঞাপন দিয়ে সাবলেট দেওয়া হয়
লিংকন মাহমুদ,  ঢাবি প্রতিনিধি
নিরিবিলি ও প্রাকৃতিক পরিবেশের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার সুনাম আছে। কিন্তু এখানেও অপচয় হচ্ছে গ্যাস, পানি, বিদ্যুতের। বিনষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বরাদ্দ বিভিন্ন বাসা ভাড়া দেওয়ার হিড়িক পড়েছে। কিছু বাসা মেস হিসেবে পরিচিতি পেয়েছে। প্রত্যেক ফ্ল্যাট ভাড়া দিয়ে বছর শেষে লাখ লাখ টাকা আদায় করছেন বাড়ির বরাদ্দপ্রাপ্তরা। অন্যদিকে অনেক শিক্ষক আবাসন সংকটে বাসা বরাদ্দ পাচ্ছেন না। বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় রুম ভাড়া দেওয়ার নিয়ম না থাকলেও বরাদ্দপ্রাপ্তরা ভাড়া দিয়ে যাচ্ছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের বিপুল পরিমাণ বিদ্যুৎ, গ্যাস ও পানির অপচয় হচ্ছে। এতে আবাসিক এলাকার পরিবেশ বিপর্যস্ত হচ্ছে।
এস্টেট অফিস থেকে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রায় ১৩শ' বাসা রয়েছে। এগুলো বিশ্ববিদ্যালয়ের উত্তর ও দক্ষিণ নীলক্ষেত, শিববাড়ী এবং আজিমপুরে অবস্থিত। এছাড়া কয়েকটি হলে কর্মচারীদের জন্য ব্যাচেলর কোয়ার্টার রয়েছে। শিক্ষকদের সমমানের সিনিয়র কর্মকর্তারা বাসা পেয়ে থাকেন। নিজেদের আত্মমর্যাদার কারণে কর্মকর্তারা কম বাসা ভাড়া দেন। তবে অধিকাংশ কর্মচারী তাদের বাসা ভাড়া দেওয়া অব্যাহত রেখেছেন। প্রতি বছর বাসা ভাড়া দেওয়ার অভিযোগ পেলে তাদের বরাদ্দ বাতিল করা হয়। কয়েকজন কর্মচারীর বেতনও বন্ধ করে দেওয়া হয়। তবে সেই শাস্তি আমলে নিচ্ছেন না কর্মচারীরা। তারা বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে অনেকটা বেপরোয়া হয়ে উঠেছেন।
জানা গেছে, ঢাকা নগরীতে প্রকট আবাসন সংকটকে পুঁজি করে কোনো কোনো বাড়ির বরাদ্দপ্রাপ্তরা মেস বানিয়ে ভাড়া দেন। এসব মেসে বেশিরভাগই বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের ছাত্রী বা কর্মজীবী নারীরা থাকেন। ঢাবির প্রথম বর্ষের ছাত্রী, যারা হলে সিট পাচ্ছেন না, তারাও উচ্চহারে ভাড়া দিয়ে থাকতে
বাধ্য হচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য বরাদ্দকৃত বাসাগুলো সবচেয়ে বেশি সাবলেট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আবার অনেক বাসায় নীলক্ষেতের দোকানিরা বেশি টাকায় সাবলেট হিসেবে ভাড়া নিয়ে থাকছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তর নীলক্ষেত আবাসিক এলাকায় ১০৮টি ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বরাদ্দ নিয়ে বসবাস করছেন। কিছু কিছু বাসার বরাদ্দপ্রাপ্ত মালিকরা পুরো ফ্ল্যাটই ভাড়া দিয়ে নিজেরা পরিবারসহ বারান্দায় থাকছেন। এতে করে মাস শেষে তারা একটা মোটা অঙ্কের টাকা আয় করছেন। ভাড়াটিয়াদের কারণে বিশ্ববিদ্যালয়ের পানি ও গ্যাসের অপচয় হচ্ছে প্রতিদিনই। কোনো কোনো বাড়ির মালিক ভাড়া দেওয়ার উদ্দেশ্যে বাড়ির ভেতর ও বাইরের কাঠামো নষ্ট করে ফেলেছেন। কেউ কেউ বারান্দা টিন দিয়ে ঘিরে বিল্ডিংয়ের সৌন্দর্য নষ্ট করেছেন। কোনো রুমে ৭-৮টি চৌকি ফেলে মেস বানিয়ে ভাড়া দেওয়া হয়েছে। জনপ্রতি ১৮শ' থেকে দুই হাজার টাকা আদায় করা হচ্ছে। আবার একটি রুম ভাড়া দেওয়ার জন্য ৩০ থেকে ৪০ হাজার টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে।
বাসা বরাদ্দেও রয়েছে অনিয়মের অভিযোগ। এই আবাসিক এলাকায় প্রায় সব ফ্ল্যাট মালিকই একাধিক রুম ভাড়া দিয়ে বছর শেষে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, অনেক বাসা সাবলেট হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে আমাদের কাছে অভিযোগ আছে। এসব কারণে গত বছর বেশকিছু বাসার বরাদ্দ বাতিল করা হয়। অভিযুক্ত কয়েকজনের বেতনও বন্ধ রাখা হয়েছিল। কেউ বাসাকে সাবলেট দিয়ে থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এবারও বাসা ভাড়া সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। এগুলো খতিয়ে দেখে অভিযুক্তদের বরাদ্দ বাতিল করা হবে।

ঢাবিতে ৪শ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত



wjsKb gvngy`,  Xvwe cÖwZwbwa
Avevmb mgm¨v wbimb I wk¶v_©x‡`i GKv‡WwgK Dbœq‡bi Rb¨ 4'k ‡KvwU UvKvi Dbœqb cwiKíbvi c«v_wgK wm×vš— wb‡q‡Q XvKv wek¦we`¨vjq KZ©…c¶| kwbevi wek¦we`¨vj‡qi ‡Kvlva¨¶ Aa¨vcK W. gxRvbyi ingv‡bi mfvcwZ‡Z¡ c«Kí c«Yqb KwgwUi GK mfvq c«v_wgK wm×vš— ‡bqv nq|

mfv ‡k‡l Aa¨vcK W. gxRvbyi ingvb e‡jb, Ri“wi Dbœqb c«K‡íi AvIZvq GKwU we‡kl c«Kí c«Yq‡bi Rb¨ mfvq wKQy wel‡q c«v_wgK wm×vš— ‡bqv n‡q‡Q| G cwiKíbvi g‡a¨ wek¦we`¨vj‡qi GKv‡WwgK I ‡fŠZ Dbœqb Aš—fy©³ _vK‡e| ‡fŠZ Dbœq‡bi AvIZvq Av‡iv PviwU bZyb nj wbg©vY Kiv n‡e| Gi g‡a¨ `ywU Qv·`i I `ywU QvÎx‡`i| Gi gva¨‡g wek¦we`¨vj‡qi AvevwmK mgm¨v cy‡ivcywi mgvavb Kiv m¤¢e n‡e| Avi jvB‡e«ixi Rb¨ 10Zjv feb wbg©vY Kiv n‡e e‡j Rvbvb wZwb|

gxRvbyi ingvb Av‡iv e‡jb,"GKv‡WwgK Dbœq‡bi AvIZvq wek¦we`¨vj‡qi c«wZwU wefv‡Mi Rb¨ eB‡Kbv, j¨ve‡iUwii hš¿cvwZ ‡Kbv BZ¨vw` Aš—fy©³ _vK‡e|"

XvKv wek¦we`¨vj‡qi Ri“wi Dbœqb c«K‡íi wel‡q wek¦we`¨vj‡qi cwiKíbv wefv‡Mi cwiPvjK Rwni“j nK e‡jb, c«v_wgKfv‡e G Ri“wi Dbœqb c«K‡íi wel‡q Av‡jvPbv Kiv n‡q‡Q| wm×vš— c«v_wgK nIqvq UvKvi cwigvY cwiewZ©Z n‡Z cv‡i e‡j Rvbvb wZwb|